Current Bangladesh Time
সোমবার জুলাই ৬, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কয়েন সাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বরিশালের মেয়ে নিপা 
Wednesday December 22, 2021 , 4:20 pm
Print this E-mail this

সনদ পেয়ে উচ্ছ্বসিত নিপার স্বামী, বাবা-মা ও শুভাকাঙ্ক্ষিরা

কয়েন সাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বরিশালের মেয়ে নিপা


নিজস্ব প্রতিবেদক : মাত্র এক মিনিটে ৭১টি কয়েন সাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের দেওয়া সেই সনদ মঙ্গলবার (ডিসেম্বর ২১) হাতে পেয়েছেন নিপা। এই সনদ পেয়ে উচ্ছ্বসিত তার স্বামী, বাবা-মা ও শুভাকাঙ্ক্ষিরা।রাজনীতিবিদ দেওয়ান আব্দুর রশিদ ও গৃহিণী মোসাম্মৎ পারভীনের একমাত্র মেয়ে নুসরাত জাহান নিপা (৩০)। তার বাসা বরিশাল নগরের দক্ষিণ সাগরদী এলাকায়। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে মাস্টার্স শেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনডিও) চাকরি করছেন নিপা। সেই সঙ্গে অনলাইনের একটি প্ল্যাটফর্মে নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত রেখেছেন। বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা কাজী সামসুজ্জামানের সঙ্গে নিপার বিয়ে হয়েছে চার বছর আগে। স্বামীর সঙ্গে নগরের নথুল্লাবাদ সংলগ্ন লুৎফর রহমান সড়কে বসবাস করছেন নিপা। নুসরাত জাহান নিপা বলেন, ২০২০ সালে করোনা সংক্রমণের সময় লকডাউনে ঘরে বসে ইউটিউবে একটা ভিডিও দেখেন তিনি। যেখানে একটার ওপর একটা কয়েন সাজিয়ে টাওয়ারের মতো তৈরি করা হয়। ২০১৫ সালে এভাবে ১ মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ারের মতো বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ওই ব্যক্তি। নিপা বলেন, চিন্তা করলাম তিনি পারলে আমি কেন পারব না। যাই হোক, এরপর থেকে অনুশীলন শুরু করি। চলতি বছরের আগস্টে আবেদন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ২৪ নভেম্বর অ্যাভিডেন্সসহ ভিডিও বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠিয়ে দেই। সেখানে আমি ১ মিনিটে একটার ওপর আরেকটা করে ৭১টি কয়েন রাখতে সক্ষম হই। কয়েন যোগানো, ভিডিও বানানোসহ পুরো কাজে আমার স্বামী সহায়তা করে গেছেন। তিনি বলেন, গত ৩০ নভেম্বরে মেইলে কর্তৃপক্ষ জানায়, আগের রেকর্ড ভেঙে আমার রেকর্ড গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার (ডিসেম্বর ২১) কাঙ্ক্ষিত সনদটি হাতে পাই। এটি পাওয়ার পর স্বামীসহ বাবা-মা, শশুরবাড়ির লোকজন সবাই বেশ খুশি।




Archives
Image
বিতর্কিত ওসি মিজানকে বরিশাল থেকে শাস্তিমূলক বদলি, জনমনে স্বস্তির নিঃশ্বাস
Image
বরিশালে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ নদীতে থেকে উদ্ধার
Image
বরিশালের নতুন জেলা প্রশাসক – মামুন খন্দকার
Image
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ
Image
বরিশালে ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে ধরে চেক লিখে নেওয়ার ঘটনায় গ্রেফতার ১