Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের স্বরূপকাঠিতে ৪০ ইঞ্চি বরের সঙ্গে ৩০ ইঞ্চি কণের বিয়ে 
Friday December 10, 2021 , 7:21 pm
Print this E-mail this

বিয়ের দিন গ্রামের লোকজন খর্বাকৃতির এ দম্পত্তিকে একনজর দেখতে ভিড় করেন

পিরোজপুরের স্বরূপকাঠিতে ৪০ ইঞ্চি বরের সঙ্গে ৩০ ইঞ্চি কণের বিয়ে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের স্বরূপকাঠিতে জমকালো আয়োজনে খর্বাকৃতির বর-কনের বিয়ে হয়েছে। বৃহস্পতিবার (ডিসেম্বর ৯) বিকালে এক লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর মো: আল আমীনের (২৪) উচ্চতা প্রায় ৪০ ইঞ্চি এবং ছামিয়া আক্তার সাম্মির (২১) উচ্চতা ৩০ ইঞ্চি।

আল আমীন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল হামেদের ছেলে। আর সাম্মি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মো: শাহজাহান মিয়ার কন্যা। জানা গেছে, আল আমীনের দুই ভাই বিয়ে করে সংসারি হলেও শারীরিকভাবে খর্বাকৃতির হওয়ায় তাকে নিয়ে পরিবার চিন্তিত ছিল। অপরদিকে মেয়ের জন্য কোনো বর পাচ্ছিলেন না শাহজাহান মিয়া। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিন গ্রামের লোকজন খর্বাকৃতির এ দম্পত্তিকে একনজর দেখতে ভিড় করেন। কনের বাবা শাহজাহান মিয়া জানান, মেয়ের উচ্চতা কম হওয়ায় তিনি পাত্র পাচ্ছিলেন না। পাত্রের খোঁজ পেয়ে উভয়পক্ষ দিনক্ষণ ঠিক করে বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। বরের বাবা আব্দুল হামেদ বলেন, আশা করি আল্লার রহমতে পুত্র ও পুত্রবধূ সুখেই থাকবে।




Archives

Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!