Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৮:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
Wednesday May 30, 2018 , 8:25 pm
Print this E-mail this

নগরীর বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়

বরিশালে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভেজালবিরোধী অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বরিশাল নগরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। নগরের রুপাতালী বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, রুপাতলী হাউজিং কাঁচাবাজারের মেসার্স তালুকদার স্টোরকে ২ হাজার টাকা, রুপাতলী এলাকার মেসার্স জননী কসমেটিকসকে ২ হাজার টাকা, বটতলা বাজারের মেসার্স আমিন ব্রাদার্সকে ২ হাজার টাকা, মেসার্স জামান স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স আকন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মেসার্স হাট সুপার সপকে ৮ হাজার টাকসহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইনভেস্টিগেশন) মো. জহুরুল ইসলাম হাওলাদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।




Archives
Image
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বড় ছুটি পাচ্ছে দেশবাসী
Image
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন : প্রধান উপদেষ্টা
Image
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের নামে গ্রেপ্তারি পরোয়ানা
Image
সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
Image
ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, যা জানাল ইসি