Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ 
Thursday November 25, 2021 , 5:40 pm
Print this E-mail this

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃনাজমুল হুদা

বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বুধবার (নভেম্বর ২৪) রাত নয়টার দিকে রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটন’র উদ্যোগে বরিশাল এলজিইডি’র কনফারেন্স রুমে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃনাজমুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও রোটারী ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ করেন। পরে রোটারী ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী শরীফ জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন-চার্টার প্রেসিডেন্ট রোটারি মাহামুদুল করিম চৌধুরী হাসনাইন, দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল-মামুনসহ আরো অনেকেই।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক