Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে মাদকসহ এক কারারক্ষি গ্রেফতার 
Tuesday August 24, 2021 , 8:40 pm
Print this E-mail this

গ্রেফতারকৃত মো: জাহিদুল ইসলামকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি

পিরোজপুরের কাউখালীতে মাদকসহ এক কারারক্ষি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মাদক বিক্রয়কালে মাদকসহ মো: জাহিদুল ইসলাম (৪৩) নামের এক কারারক্ষিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । গ্রেফতারকৃত মো: জাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের পুত্র। মঙ্গলবার (আগষ্ট ২৪) বিকালে তার নিজ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে বলে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানিয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আসলাম উদ্দিনের নেতৃত্বে আমরা একটি দল অভিযান পরিচালনা করে ওই জাহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ২শত পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রীয়াধীন রয়েছে। আটককৃত জাহিদুলের নামে আরো ৩টি মাদক মামলা রয়েছে। তিনি ওই মামলায় ইতিমধ্যে সাময়িক বরখাস্ত রয়েছেন। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমিন ওই কারাক্ষিকে মাদক সহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, তাকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছেন। বিষয়টি গোয়েন্দা পুলিশ মৌখিকভাবে আমাকে জানিয়েছেন। গ্রেফতারকৃত মো: জাহিদুল ইসলামকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক