Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ১ 
Saturday August 7, 2021 , 2:05 pm
Print this E-mail this

কাউখালী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে দু’জনকে আসামী করে মামলা দায়ের

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। লম্পট ধর্ষককে পুলিশ গ্রেফতার করলেও অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গৃহবধু গুরুতর অসুস্থ অবস্থায় কাউখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি ঘটলে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার (আগষ্ট ৫) দুপুরে উপজেলার ডুমজুড়ী গ্রামের বাদশা শেখের ছেলে মেহেদি হাসান (২২) ও চরবাশুরী এলাকার আইয়ুব আলীর ছেলে বাদল হোসেন (২০) উপজেলার দক্ষিন বাজার এলাকার আলমগীর হোসেনের মেয়ে ও রফিকুল ইসলামের স্ত্রী আখী আক্তার (১৮) তার গ্রামের বাড়ি চরবাসুরী গ্রামে শশুর বাড়ি যাবার পথে জোরপূর্বক ধর্ষন করে। গৃহবধু আখী আক্তার চরবাসুরী গ্রামে বাড়ির কাছাকাছি পৌছালে লম্পট মেহেদি তাকে কৌশলে চরবাসুরী গ্রামের বাদলের কাঠের একটা নির্মানাধীন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং তার সহযোগী বাদল ধর্ষনের ভিডিও দৃশ্য মোবাইলে ধারন করে। পুলিশ অভিযোগ পেয়ে রাতেই ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে দু’জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা