Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত 
Friday July 30, 2021 , 7:15 pm
Print this E-mail this

মহামারী শুরুর পর থেকেই তিনি জেলার মানুষের জন্য কাজ করে যাচ্ছিলেন

পিরোজপুরের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান। বর্তমানে তিনি জেলা প্রশাসকের সরকারি ভবনে হোম আইসোলেশনে আছেন এবং শারিরীক ভাবে সুস্থ আছেন। করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকেই পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জেলার মানুষের জন্য কাজ করে যাচ্ছিলেন। জেলার সাধারণ মানুষের জন্য করোনাকালীর স্বাস্থ্য সেবা, ত্রাণ সহায়তা, রাস্তার পাশে অসহায় ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, অভুক্ত প্রাণীদের মাঝে খাবার বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সেবা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তৃর্ণমূল পর্যায়ে নিজে গিয়ে মানুষের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য জেলার সর্বস্তরের মানুষের মাঝে প্রিয় মানুষ হয়ে উঠেছেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এদিকে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন’র আশু রোগ মুক্তি কামনায় শহরের কবরস্থান জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে জুমা নামাজ বাদ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক