Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে উপজেলা চেয়ারম্যানকে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষণা 
Sunday June 27, 2021 , 5:12 pm
Print this E-mail this

তার কোন সংবাদ প্রকাশ না করার সিদ্ধান্ত, জেলা প্রশাসকের নিকট সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

পিরোজপুরের কাউখালীতে উপজেলা চেয়ারম্যানকে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষণা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার সকল অনুষ্ঠান বর্জন করে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষণা করেছে সাংবাদিকরা। রবিবার (২৭ জুন) ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান উর্ধ্বগতি নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক জরুরী বৈঠক চলছিল। এসময় উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ সাংবাদিক খুঁজতে থাকেন। পরে তিনি সাংবাদিকদের দেখে উপজেলা পরিষদের সামনেসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার একটি ছবি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ তার ফেইসবুকে পোষ্ট দিলে উপজেলা চেয়ারম্যান অপমানিত বোধ করেন বলে জানান। তিনি তখন উপজেলার বিভিন্ন বিষয় অনিয়ম নিয়ে সাংবাদিকদের লেখার কটাক্ষ করে কথা বলেন। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তার বিষয়ে তিনি অনঢ় থেকে সাংবাদিকদের ওপর একপর্যায়ে চড়াও হন। পরে সাংবাদিকরা তার সভা বর্জন করে জরুরী বৈঠকে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষণা এবং তার কোন সংবাদ প্রকাশ করবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জেলা প্রশাসকের নিকট সাংবাদিকরা স্মারকলিপি প্রদান করেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক