|
দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরের কাউখালীতে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরের কাউখালীতে উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন-কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যডভোকেট এ কে এম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, সহ-সভাপতি সম্পাদক কামরুজ্জান মিঠু, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচলনা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ সোহাগ তালুকদার।
Post Views: ০
|
|