Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাস্ক ব্যবহার না করায় পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 
Friday June 11, 2021 , 6:15 pm
Print this E-mail this

সকলকে সচেতন করে মাস্ক বিতরণ ও ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মাস্ক ব্যবহার না করায় পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ৩২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুন) বাজার সহ বিভিন্ন স্পটে সংক্রমণ রোগ কোভিড-১৯ মোকাবেলায় সকলকে সচেতন ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা। তিনি সকলকে সচেতন করে মাস্ক বিতরণ ও ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করেন। স্বাস্থ্যবিধি মেনে মাঙ্ক ব্যবহার না করার অভিযোগে ৩২ জন পথচারীকে ১ হাজার ৮ শত টাকা জরিমানা করেন। সংক্রমণ ব্যাধি ভ্রাম্যমাণ পূণরায় বৃদ্ধি পেয়ে মৃত্যু হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতন করে উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন, হঠাৎ করে করোণায় মৃত্যু এবং সনাক্তকরণ বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অপরকে সচেতন করতে হবে। জরিমানা করা উদ্দেশ্য নয়, সরকার সকলের নিরাপত্তার জন্য মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ প্রদান করেছেন। ঘরের বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে তিনি সকলের হাতেও মাস্ক তুলে দেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক