Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ার লোকালয় থেকে ২টি হরিণ উদ্ধার 
Thursday May 27, 2021 , 3:45 pm
Print this E-mail this

হরিন দুটিকে চিকিৎসা দিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হবে

পিরোজপুরের মঠবাড়িয়ার লোকালয় থেকে ২টি হরিণ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ার লোকালয় থেকে ২টি হরিণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) হরিণ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মঠবড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল ইসলাম বাদল। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মাঠে হরিণ দুটি দেখতে পায় এলাকাবাসী। পরে ধাওয়া করে গ্রামের মিলন ফরাজীর বাড়ি সংলগ্ন স্থান থেকে আটক করেন। এদিকে উপজেলার বেতমোড় ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে আরো একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। পরে শহিদুল ইসলামের বাড়ির সামনে থেকে আটক করে সুন্দরবনের বগি ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করে। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো: জয়নাল আবেদীন জানান, জোয়ারের পানিতে হরিণ দুটি ভেসে আসছে বলে ধারণা করা হচ্ছে। হরিন দুটিকে চিকিৎসা দিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হবে। বগি ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মো: হাবিবুর রহমান হরিণ পাওয়ার কথা স্বীকার করেছেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল ইসলাম বাদল বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। হরিণগুলো সুন্দরবন পূর্ব বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। তারা হরিণ দুটিকে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করবেন বলে জানিয়েছেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক