Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে নৌবাহিনীর ত্রাণ বিতরণ কর্মসূচী 
Thursday May 20, 2021 , 2:40 pm
Print this E-mail this

২৬০ জন সুবিধা বঞ্চিতদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ

পিরোজপুরের কাউখালীতে নৌবাহিনীর ত্রাণ বিতরণ কর্মসূচী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীর প্রত্যন্ত অঞ্চলের দুস্থ অসহায় ও নদী ভাঙ্গন কবলিত এলাকার সকল প্রকার সুবিধা বঞ্চিত এবং করোনা কালীন সময় ও চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর বরকত জাহাজের উদ্যেগে খাদ্য সহায়তা উপহার হিসাবে বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০ মে) উপজেলার পাঙ্গাসিয়া, জোলাগাতী, ফলইবুনিয়া, শাপলেজা, নৈকাঠী ও আমরাজুড়ী সহ বিভিন্ন স্থানে অসহয়দের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনীর লেঃ কর্নেল মোঃ আরিফ হোসেন। এ সময় উপস্হিত ছিলেন-বাংলাদেশ নৌবাহিনীর লেফটেনেন্ট মেহেদী মাসুদ, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রতন কুমার দাস, সাধারণ সম্পাদক মোঃ এনামূল হক প্রমুখ। বাংলাদেশ নৌবাহিনীর বরকত জাহাজ থেকে উপজেলায় ২৬০ জন সুবিধা বঞ্চিতদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে প্রতি প্যাকেটে-৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা বুট, ১ কেজি ডাল, ১ কেজি লবন রয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা