Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে সেহেরীতে ভাত খাওয়া নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 
Friday April 16, 2021 , 11:52 am
Print this E-mail this

ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে (২২) পিরোজপুর শহর থেকে সকালে গ্রেপ্তার করেছে পুলিশ

পিরোজপুরে সেহেরীতে ভাত খাওয়া নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর সদর উপজেলায় সেহেরীর সময়ে ভাত খাওয়াকে কেন্দ্র করে দ্বদ্বে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে বড় ভাই। আজ শুক্রবার ভোর রাতে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪) পিরোজপুর সদর উপজেলার মাথাবেড়া এলাকার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার পুত্র। এ ঘটনায় ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে (২২) পিরোজপুর শহর থেকে সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সেহেরী খাওয়ার সময় মোট চাল ও চিকন চালের ভাত রান্নাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওসি নুরুল ইসলাম বাদল আরও জানান, এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেপ্তার করে এবং এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলেছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক