Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু 
Wednesday March 24, 2021 , 5:10 pm
Print this E-mail this

সে ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিল

পিরোজপুরের কাউখালীতে সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মোটর সাইকেল দূর্ঘটনায় মো: আরাফাত রহমান খান (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) ভোর রাতে ঢাকা নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত আরাফাত রহমান উপজেলার আসপর্দি গ্রামের মৃত আজিজুর রহমান খানের ছেলে। সে ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিল। থানা পুলিশ ও স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে ওই কলেজ ছাত্র একটি মোটর সাইকেলে করে উপজেলা সদর থেকে উপজেলা নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আশ্রম সড়কের আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে গুরুতর আহত হন। এ সময় তাঁর মোটর সাইকেলটিও ধুমড়ে-মুচরে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়। বরিশাল থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ভোর রাতেই তাঁর মৃত্যু হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সুব্রত কর্মকার জানান, ওই কলেজ ছাত্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক