Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীর দুই ইউপি নির্বাচনে নৌকা ও সাইকেল এবং হাতপাখার প্রার্থী চূড়ান্ত 
Sunday March 14, 2021 , 10:36 pm
Print this E-mail this

আগামী ১১ এপ্রিল ২নং আমরাজুড়ি ইউনিয়ন ও ৩নং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে

পিরোজপুর কাউখালীর দুই ইউপি নির্বাচনে নৌকা ও সাইকেল এবং হাতপাখার প্রার্থী চূড়ান্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টি জেপি’র মনোনীত প্রার্থী এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী চুড়ান্ত হয়েছে। ৩নং কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা হলেন ২নং আমরাজুড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো: জাহাঙ্গীর হোসেন মুন্সী, ৩নং কাউখালী সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিনুর রশীদ মিল্টন। শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় চূড়ান্ত করা হয়। অপর দিকে জাতীয় পার্টি-জেপির মনোনীত চেয়ারম্যান পদে বাইসাইকেল মার্কার প্রার্থীরা হলেন ২নং আমরাজুড়ি ইউনিয়নে ফিরোজ আলম, ৩নং কাউখালী ইউনিয়নে নুরুল আমিন। রবিবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির কাছ থেকে প্রার্থীরা তাদের দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। এছাড়া কাউখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীরা হলেন ২নং আমরাজুড়ি ইউনিয়নে মোঃ সাইদুল ইসলাম ও ৩ নং কাউখালী সদর ইউনিয়নে মোঃ জসিম উদ্দীন মোল্লা। আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ি ইউনিয়ন ও ৩নং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক