Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে হোমিও ফার্মেসি থেকে ৩৫০ বোতল রেকটিফাইড স্প্রিড উদ্ধার 
Sunday March 7, 2021 , 3:54 pm
Print this E-mail this

দোকানের মালিক ও এক ক্রেতাকে আটক, তাদের নামে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ

পিরোজপুরের কাউখালীতে হোমিও ফার্মেসি থেকে ৩৫০ বোতল রেকটিফাইড স্প্রিড উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর বাজার হোমিও ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৩৫০ বোতল তরল জাতীয় রেকটিফাইড স্প্রিড উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) রাতে এই‌ অভিযানে ফার্মেসি মালিক ও এক ক্রেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-মা হোমিও ফার্মেসির মালিক উপজেলা দাসেরকাঠী গ্রামের আবু আব্দুল্লাহর ছেলে মো: নুরুল হাদী (৬৫) ও ক্রেতা একই গ্রামের কানাই কর্মকারের ছেলে শংকর কর্মকার। কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মা হোমিও ওষুধের দোকানে অভিযান চালিয়ে দোকানের কার্টনে ভর্তি করা ৩০ এম এল এর কাঁচের বোতলে ৯০% ক্ষতিকর এলকোহলযুক্ত ৩৫০ বোতল স্প্রিড উদ্ধার করা হয়। স্প্রিডগুলো ফার্মেসির পিছনে গুদামজাত করা ছিল। এসময় দোকানের মালিক ও এক ক্রেতাকে আটক করে পুলিশ। তাদের নামে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক