Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসহায় মানুষের মাঝে করোনার টিকা বন্টনের দাবীতে বরিশালে বাসদ’র মানববন্ধন 
Wednesday February 3, 2021 , 6:05 pm
Print this E-mail this

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাসের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন

অসহায় মানুষের মাঝে করোনার টিকা বন্টনের দাবীতে বরিশালে বাসদ’র মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সকল অসহায় সাধারণ মানুষের মাঝে বিনা মূল্যে করোনার টিকা ভ্যাক্সিন নিশ্চিত করা সহ মূমুর্ষ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর হাসাপাতালের চিকিৎসাসেবার মান উন্নত করা ও শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে উচ্চ শিক্ষা চালু করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (৩ ফেব্রয়ারি) বেলা ১২টায় বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিকদল (বাসদ) বরিশাল জেলা শাখা। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের সভাপতি দুলাল মল্লিক, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা লামিয়া সায়মন ও শন্তু মিত্র। এসময় বক্তারা বলেন, বরিশালে ভ্যাক্সিন নিয়ে বরিশালে কাউকে দূর্নীতি লুঠপাট করতে দেয়া হবে না। অবিলম্বে বিনা মূল্যে অসহায় সাধারণ মানুষদের করোনা টিকা দেয়ার আওতায় আনার দাবী জানান।




Archives
Image
বরিশালে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
Image
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে
Image
বরিশালের মসজিদে মসজিদে বিএনপির দোয়া মোনাজাত
Image
বরিশাল বিভাগে একমাত্র নারী প্রার্থী হিসেবে বিএনপির ইলেন ভুট্টো বিজয়ী
Image
টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে