Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৯৪ কেন্দ্রে এগিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ 
Thursday February 12, 2026 , 9:47 pm
Print this E-mail this

বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

৯৪ কেন্দ্রে এগিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলা-১ আসনের ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, এ আসনে বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ২২২ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৬১ হাজার ৮৫৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৯৮০ ভোট। ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ভোলা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। মোট ভোটকেন্দ্র ১১৪টি এবং ভোটকক্ষ ৮৩৪টি। এ আসনে মোট প্রার্থী ছিলেন আটজন।




Archives

Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২
Image
কারাগারে আসামিদের পরামর্শে ডলারের নাম বলে সোহেল : রাষ্ট্রপক্ষের আইনজীবী
Image
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক