Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান 
Wednesday February 11, 2026 , 7:27 pm
Print this E-mail this

অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ক্যান্টনমেন্ট, তেজগাঁও, পল্লবী, বংশাল, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ক্যান্টনমেন্ট থানা এলাকায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে তানজির হাসান (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে তেজগাঁও থানা পুলিশ সোহেল (৩০) ও সাইকা মাজেদ (৬৫) নামে দুজনকে গ্রেপ্তার করে। পল্লবী থানা পুলিশ কাজী রিফাত আহম্মেদ (৩৬), সোহেল (২৫) ও মো. খোকন (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। বংশাল থানা পুলিশ মো. আব্দুল হান্নান (৩৫) নামে একজনকে আটক করে। যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ইমরান (৩২), লিটন (৩৫) ও রাসেল (৩৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।এছাড়া শাহজাহানপুর থানা পুলিশ মো. আরিফ হোসেন সুজন (৩০) নামে একজনকে, উত্তরা পশ্চিম থানা পুলিশ রুপকুল্লা (২৬) নামে একজনকে এবং হাতিরঝিল থানা পুলিশ জুলহাস মুন্সি (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার