Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডিএমপি কমিশনারের বক্তব্য বিকৃত করে অপপ্রচার 
Friday February 13, 2026 , 1:17 pm
Print this E-mail this

বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার অনুরোধ ডিএমপি’র

ডিএমপি কমিশনারের বক্তব্য বিকৃত করে অপপ্রচার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোটাধিকার প্রয়োগ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি বলেন, চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে একই কেন্দ্রে ভোট দিতে এসে তিনি শুনেছিলেন যে তার ভোট ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে। ডিএমপির দাবি, অতীতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার সেই প্রসঙ্গের বক্তব্যকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, এ ধরনের অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে ডিএমপি। পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার