Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি স্বরুপ পিরোজপুরের কাউখালীতে মাথা গোজার ঠাঁই পেলো গৃহহীনরা 
Saturday January 23, 2021 , 8:10 pm
Print this E-mail this

খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা ঘরের জমির দলিল ও চাবি তুলে দেন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি স্বরুপ পিরোজপুরের কাউখালীতে মাথা গোজার ঠাঁই পেলো গৃহহীনরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রথম পর্যায়ে ৫০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের জমির দলিল ও চাবি তুলে দেন। আজ শনিবার (২৩ জানুয়ারী) সকালে কাউখালী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের জমির দলিল ও চাবি তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুস শহীদ, সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, নার্গিস আক্তার হাদিয়া, ওসি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ সামচ্ছুদ্দোহা চাঁন, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক, জনপ্রতিনিধি এবং যারা ঘর পেয়েছেন। প্রথম ধাপে নির্মিত ৫০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষবিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রদান করা হয়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক