Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নাই-এ্যাড: তালুকদার মো: ইউনুস 
Saturday January 23, 2021 , 8:31 pm
Print this E-mail this

এ্যাড: তালুকদার মো: ইউনুস বলেন, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই সমৃদ্ধি, নৌকা মানেই শান্তি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নাই-এ্যাড: তালুকদার মো: ইউনুস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ৩০ জানুয়ারী বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান (নৌকা) প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারী) বিকাল ৪টায় পৌরসভার অম্বিকাপুর ঈদগা মাঠে মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামীলীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: তালুকদার মো: ইউনুস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই সমৃদ্ধি, নৌকা মানেই শান্তি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নাই। আওয়ামীলীগ করে যারা এই নৌকার সাথে বেইমানি করবেন তাদের ভবিষ্যতে কোনদিন নৌকায় পা দিতে দেওয়া হবে না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাবেদ ভুলে গিয়ে আগামী ৩০ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার অনুরোধ জানান তিনি। এসময় তিনি নির্বাচনী সহিংসতায় নিহত আওয়ামীলীগ নেতা আফসার সিকদার খুনীদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ সহ নির্বাচনে বিশৃংঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করে সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। পৌর আওয়ামীলীগের সভাপতি সরোয়ার আলম আজাদের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বরিশাল মহানগর আ’লীগের সহ-সভাপতি এ্যাড: আফজালুল করিম, বরিশাল জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড: মুনসুর আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাহাব আহাম্মেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও (নৌকা)’র মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আ’লীগে সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, নিজাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম সহ মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা