Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত 
Thursday January 21, 2021 , 4:41 pm
Print this E-mail this

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করেন

বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের কাছে ২০ লাখ ডোজ করোনার টিকা হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের দায়িত্বশীল অনেকেই উপস্থিত ছিলেন।বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত। টিকাগুলো মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে এ চিকিৎসা সহায়তা উপহার দিল ভারত।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা