Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টুকরো খবর : পিরোজপুর – কাউখালী 
Thursday January 7, 2021 , 2:29 pm
Print this E-mail this

টুকরো খবর : পিরোজপুর – কাউখালী


পিরোজপুরের কাউখালী গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা 

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। ‘‘গোদ রোগে যত্নে নিলে, বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে’’-স্লোগানে আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন। আরও বক্তব্য দেন-মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ওসি মোঃ নজরুল ইসলাম, মেডিকেল অফিসার আরিফা সুলতানা, আবুল কালাম আজাদ, প্রোগ্রাম অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ।

পিরোজপুরের  কাউখালীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুজিব বর্ষে কোভিড-১৯’র স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার’২০২১ অনুষ্ঠিত। ‘‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’’-স্লোগানে আজ বৃহস্পতিবার (৭ জানুয়াারী) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র আয়োজনে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিতে সেমিনারে বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, নিরাপদ খাদ্য অফিসার পিরোজপুর গোলাম রাব্বি প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক