প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বেকার যুবকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষন শুরু
Monday January 4, 2021 , 3:03 pm
উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার উদ্যোগে এ প্রশিক্ষণ শুরু
পিরোজপুরের কাউখালীতে বেকার যুবকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষন শুরু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুজিব বর্ষ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার উদ্যোগে একশত জন বেকার যুবককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৩মাসের প্রশিক্ষন প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃজন কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫জন আইসিটি ও সহকারী শিক্ষকদের ৭দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, কাউখালী সরকারী বালক বিদ্যালয়। প্রশিক্ষণ চলবে ৩ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত। আইসিটি ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন কাউখালী উপজেলা সহকারী প্রোগ্রামার সুদীপ হালদার, কাউখালী মহিলা কলেজের আইসিটি প্রভাষক জগদীশ চন্দ্র কুন্ডু, এসবি সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামাল। আইসিটি ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকগণ ১০০জন বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য আগামী জানুয়ারী’২০২১ থেকে মার্চ’২০২১ পর্যন্ত তিন মাসের প্রশিক্ষণ দিবেন।