|
সাদিক আবদুল্লাহ্’র উদ্যোগে জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত
দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র জন্মদিন পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক, পার্বত্য শান্তি চুক্তির রুপকার, সাবেক চীফ হুইপ বরিশাল-১ আসনের সংসদ সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি দক্ষিনাঞ্চল আওয়ামীলীগের বটবৃক্ষ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র শুভ জন্ম দিন উপলক্ষে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাদ আসর নগরীর কালিবাড়ি রোডস্থ বাসভবনে তার বড় ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র উদ্যোগে জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে বরিশাল বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস, মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. কেএম জাহাঙ্গীর, বিদায়ী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আনিছুর রহমান, এ্যাড. আফজালুল করিম, প্যানেল মেয়র গাজী নইমুল ইসলাম লিটু, প্যানেল মেয়র-২ এ্যাড. রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলর শেখ সাইদ আহম্মেদ মান্না, কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির, কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, তারিক বিন ইসলাম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, ল-কলেজের সাবেক জিএস এ্যাড. রফিকুল ইসলাম ঝন্টুসহ ৩০ ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, কাউন্সিলরবৃন্দসহ বরিশাল বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views: ০
|
|