Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
Sunday December 6, 2020 , 7:21 pm
Print this E-mail this

বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ায় রাতের আধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর, অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগ। আজ রবিবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার সমাবেশে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুস শহীদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, রাতের আধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার সাথে যারাই জড়িত থাকুক না কেনো তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক