Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন 
Friday October 30, 2020 , 2:04 pm
Print this E-mail this

রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এই ঘৃণ্য কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে

পিরোজপুরের কাউখালীতে ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবীর হযরত মুহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পিরোজপুরে কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার আয়োজনে কাউখালী দক্ষিন বাজার জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী হোসেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, দ্বীন কায়েম সংগঠনের সভাপতি মাওলানা রেজাউল করিম, মোঃ আরাফাতুর রহমান শাওন, যুব আন্দোলনের সভাপতি হাফিজউল্লাহ, সেক্রেটারি কবির হোসেন, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ প্রমুখ। বক্তরা এ সময় ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ সা:এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা, বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এই ঘৃণ্য কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক