Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মা ইলিশ রক্ষার্থে পিরোজপুরের কাউখালীতে এক জেলেকে কারাদন্ড 
Saturday October 24, 2020 , 4:22 pm
Print this E-mail this

নিষিদ্ধ কারেন্ট জাল ও চারটি নৌকা জব্দ, জব্দকৃত জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস

মা ইলিশ রক্ষার্থে পিরোজপুরের কাউখালীতে এক জেলেকে কারাদন্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে যাওয়ায় সুশান্ত মালো (২৪) নামের এক জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। রাত আড়াইটা থেকে সকাল আটটা পর্যন্ত এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কাউখালী থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নদী থেকে প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চারটি নৌকা জব্দ করা হয় এবং জব্দকৃত জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা বলেন, সরকারি নিষেধাজ্ঞা না মানায় এক জেলেকে এক মাস সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণ করতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক