Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে হারুন অর রশিদ খানকে সংবর্ধনা 
Thursday October 22, 2020 , 3:10 pm
Print this E-mail this

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক নির্বাচিত

পিরোজপুরের কাউখালীতে হারুন অর রশিদ খানকে সংবর্ধনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী বি আর ডিবি চেয়ারম্যান ও কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী বি আর ডিবি’র আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বি আর ডিবি হলরুমে উপজেলা বি আর ডিবি কর্মকর্তা এস.এম আরিফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণলাল গুহ, সমবায় সদস্য ফাইজুর রহমান, মোঃ ইউনুচ খান, লিটন কৃষ্ণকর সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক ও সমবায় সমিতির সদস্য বৃন্দ।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক