প্রচ্ছদ » স্লাইডার নিউজ » নারী নির্যাতন বন্ধ কর, সম-মর্যাদা প্রতিষ্ঠা কর-শ্লোগানে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদসভা
Sunday October 11, 2020 , 1:18 pm
ধর্ষণ, হত্যাসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা, নির্যাতনের দ্রুত বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবী
নারী নির্যাতন বন্ধ কর, সম-মর্যাদা প্রতিষ্ঠা কর-শ্লোগানে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদসভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ধর্ষণ, হত্যাসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা, নির্যাতনের দ্রুত বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবীতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা চত্বরে নাগরিক উদ্যোগের আয়োজনে ‘‘নারী নির্যাতন বন্ধ কর, সম-মর্যাদা প্রতিষ্ঠা কর’’- শ্লোগানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার উত্তম কুমার রায়, সহকারী এরিয়া অফিসার মোঃ রকিবুল ইসলাম, সমাজ সেবক আঃ লতিফ খসরু, মহিলা পরিষদের আন্দোলন সম্পাদিকা মাহফুজা খাতুনসহ প্রমুখ।