Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত চীনা নাগরিক মি: লাওফা 
Thursday October 8, 2020 , 1:10 pm
Print this E-mail this

নিহত হওয়ার ঘটনায় মূল আসামী সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ

পিরোজপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত চীনা নাগরিক মি: লাওফা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রীজের প্রধান টেকনিশিয়ান লাওফান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় মূল আসামী সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৩ টার দিকে পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার সিরাজ শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলায় গুয়াবাড়িয়া এলাকার সত্তার শেখের পুত্র। উল্লেখ্য, পিরোজপুরে নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক মি: লাওফা (৫৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় তাঁর উপর হামলা করে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাঁকে আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে রাত পোনে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: নিজাম উদ্দিন চায়না নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জানান, হাসপাতালে তাঁকে মুমূর্ষ অবস্থায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে গিয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ বাংলাদেশী শ্রমিককে আটক করা হয়েছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ঘটনার সময় মি: লাওফা নির্মানাধীন সেতু সংলগ্ন চায়না কর্মকর্তাদের আবাসিক ব্যারাক থেকে শ্রমিকদের টাকা দেওয়ার জন্য বাই সাইকেলে করে সেতুর কাজের স্থলে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক