Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে খাদ্যে বিষক্রিয়ায় প্রধান শিক্ষিকার মৃত্যু, অসুস্থ ৬! 
Tuesday September 15, 2020 , 5:28 pm
Print this E-mail this

রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে এবং সোমবার ভোরের খাবার খাওয়ার পরেই ডাইয়েরিয়া ও বমি ভাব দেখা দেয়

পিরোজপুরের কাউখালীতে খাদ্যে বিষক্রিয়ায় প্রধান শিক্ষিকার মৃত্যু, অসুস্থ ৬!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা খানম (৫৪) গত সোমবার গভীর রাতে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নেওয়ার পথে খাদ্যে বিষক্রিয়ায় মারা যায়। পিরোজপুর সদর হাসপাতালে তার মা বেগম কাজী (৭৫) ভর্তি রয়েছেন। এছাড়াও একই পরিবারের আরও ৫জন অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়, উপজেলার বান্নাকান্দা গ্রামের তার মামার বাড়ি মাকেসহ গত রোববার বেড়াতে যায়। সেখানে রাতে আত্মীয় স্বজন সহ ৬/৭ জন খাবার খেয়ে ঘুমিয়ে পরে এবং সোমবার ভোরের খাবার খাওয়ার পরেই ডাইয়েরিয়া ও বমি ভাব দেখা দেয়। এ অবস্থায় ফারহানা ও তার মা বেগম কাজীকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফারহানা খানমের অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে বারোটায় খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এখনো তার মা পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক