Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে পানিতে ভেসে গেছে ৬ কোটি টাকার মাছ! 
Tuesday August 25, 2020 , 3:48 pm
Print this E-mail this

মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নিয়ে মাছ চাষ করা চাষীরা

পিরোজপুরে পানিতে ভেসে গেছে ৬ কোটি টাকার মাছ!


সৈয়দ বশির আহম্মেদ, অতিথি প্রতিবেদক : বিগত কয়েক দিনের জোয়ারের পানির অতিরিক্ত চাপে সৃষ্ট বন্যায় পিরোজপুরের ৭টি উপজেলায় দেড় সহ¯্রাধিক পুকুর ও ঘেরের ৬ কোটি টাকার বেশি মূল্যের মাছ ভেসে গেছে। আর এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নিয়ে মাছ চাষ করা চাষীরা। স্থানীয়রা জানান, জোয়ারের প্রবল পানির চাপে জেলার সকল উপজেলায়ই পুকুর ও ঘের প্লাবিত হয়েছে। এরফলে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ বেরিয়ে গেছে। তবে বিগত ৮-১০ বছরে এত পানির চাপ দেখেনি বলেও জানান তারা। তবে বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলায়। এছাড়া বিভিন্ন ধরণের ফসলের ক্ষতি হলেও, এখন পর্যন্ত ক্ষতির পরিমান নিরুপন করতে পারেনি কৃষি বিভাগ। আর বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান জেলা মৎস কর্মকর্তা। ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের সরকার সর্বোচ্চ সহযোগীতা করবে বলেও জানান তিনি।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক