Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ৫, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মদ-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক 
Saturday February 17, 2018 , 7:44 pm
Print this E-mail this

৯২ পিস ইয়াবা ও ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে র‌্যাব সদস্যরা

বরিশালে মদ-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আটকরা হলেন, বরিশাল নগেরের কাউনিয়া শ্মশান এলাকার পনু হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (১৯) ও গৌরনদীর উত্তর ধানডোবা এলাকার মৃত কাশেম সরদারের ছেলে মহিম সরদার (৩৮)। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) র‌্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালে নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হাওলাদারকে আটক করা হয়। এ সমায় তার কাছ থেকে এক লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। অপর এক অভিযানে গৌরনদী উপজেলাধীন কটকস্থল নামক স্থান থেকে মহিম সরদারকে ৯২ পিস ইয়াবা ও ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।




Archives
Image
রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা
Image
উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
Image
গোপনে ছাত্রীদের ছবি ধারণ, ববি শিক্ষার্থী তূর্যকে ঘিরে তোলপাড়
Image
সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন
Image
ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ