তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে বাসিন্দা
গাছ থেকে পড়ে পিরোজপুরের কাউখালীতে এক যুবকের মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের গাছ থেকে পড়ে মো: আবুল কালাম হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। কালাম ওই গ্রামের মো: আব্দুল সালাম হাওলাদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে বাসিন্দা। শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফারুক হোসেন জানান, দুপুরের দিকে ডাল কাটতে নিজ বাড়ির একটি গাছে উঠেন কালাম। এসময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।