Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ১৪, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বৃক্ষ মেলা শুরু 
Monday July 24, 2017 , 6:42 pm
Print this E-mail this

বৃক্ষমেলায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ৩০টি স্টল রয়েছে

বরিশালে বৃক্ষ মেলা শুরু


স্টাফ রিপোর্টার : ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’-এই স্লোগানে বরিশালে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলেক্ষে বরিশাল নগরের সার্কিট হাউজ মিলনায়তনের সামনে থেকে রেলি বের করা হয়। পরে নগরের মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সামাজিক বন বিভাগ, জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন কোস্টাল অঞ্চলের বন সংরক্ষক গোবিন্দ রায়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওমর আলী শেখ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর সিরাজুল ইসলাম উকিলসহ অন্য কর্মকর্তারা। বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত বৃক্ষমেলায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ৩০টি স্টল রয়েছে।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!