Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক 
Thursday July 16, 2020 , 10:41 am
Print this E-mail this

সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

পিরোজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ সুমন শেখ (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৬ টার দিকে পিরোজপুর সদর উপজেলার হোড়েরহাওলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমন শেখ হোড়েরহাওলা এলাকার নুরুল ইসলাম শেখের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে পিরোজপুর সদর থানার এসআই সফিকুল ইসলাম মোল্লা, এএসআই সোহাগ রানা, এএসআই তুষার সদর উপজেলার হোড়েরহাওলা এলাকায় অভিযান চালিয়ে সুমন শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে তার ভাড়াটিয়া বাসা থেকে আকট করে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা