Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক 
Tuesday July 14, 2020 , 2:48 pm
Print this E-mail this

সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ মন্ডলপাড়া থেকে তাকে আটক করা হয়

পিরোজপুরে ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক


নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ আছিব জোমাদ্দার (২২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) পৌনে ১০ টার পিরোজপুর সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ মন্ডলপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক আছিব জোমাদ্দার পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার নুর আলম জোমাদ্দারের পুত্র। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পিরোজপুর সদর থানার এসআই ফিরোজ আলম খানের নেতৃত্বে একদল পুলিশ পিরোজপুর সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আকট করে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, মাদক ব্যবসায়ী আছিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা