Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১১, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বোয়াব’র নৌবিহার ও পিকনিক অনুষ্ঠিত 
Saturday February 3, 2018 , 8:03 pm
Print this E-mail this

নৌবিহারের উদ্বোধন করেন, বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান

বরিশালে বোয়াব’র নৌবিহার ও পিকনিক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের (স্থায়ী বাসিন্দা) বিসিএস কর্মকর্তাদের সংঘটন বিসিএস অফিসার্স এসোসিয়েশন অব বরিশাল ডিভিশন (বোয়াব) এর নৌবিহার ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বরিশাল লঞ্চঘাটে ফারহান -৮ লঞ্চে নৌবিহারের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। বরিশাল লঞ্চঘাট থেকে নৌবিহারের যাত্রা শুরু হয়ে গাবখান ব্রিজ সংলগ্ন ইকো পার্কে গিয়ে নৌবিহারের যাত্রা শেষ হয়। নৌবিহারে বরিশাল বিভাগের বিভন্ন ব্যাচ ও ক্যাডারের আড়াই শতাধিক বিসিএস কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ অংশ নেয়। লঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৌবিহারে বোয়াবের আহবায়ক বরিশাল সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান, বরিশাল ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ মো: মেহেদী মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো: মাসুম বিল্লাহ ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!