Current Bangladesh Time
রবিবার জুন ২৮, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সকে অপহরণের অভিযোগ 
Saturday February 3, 2018 , 7:24 pm
Print this E-mail this

যিনি মেয়ের বাবাকে অপহরণের খবর দিয়েছেন তিনি বলতে পারবেন মেয়েটি কীভাবে কোথায় কখন অপহরণ হয়েছেন

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সকে অপহরণের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত নার্স ফারজানা আক্তার উজিরপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসেম হাওলাদারের কন্যা।অভিযোগের সূত্র ধরে জানা গেছে, শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাতে ডিউটি শেষে হাসপাতাল থেকে বাসার ফেরার পথে একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ওই নার্সের বাবা তাদের মৌখিকভাবে অভিযোগ করেছেন তার মেয়েকে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়েছে। ঘটনাস্থল আমাদের থানার আওতাভুক্ত নয়, তারপরও বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, এ অবধি যতটুকু জানা গেছে ওই মেয়ের সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। যা মেনে নিতে চাচ্ছে না মেয়ের পরিবার। সম্প্রতি মেয়েটি নার্সের চাকরি পেয়েছেন। ফলে এদিকটাও খতিয়ে দেখা হচ্ছে। ওসি বলেন, যিনি মেয়ের বাবাকে অপহরণের খবর দিয়েছেন তিনি বলতে পারবেন মেয়েটি কীভাবে কোথায় কখন অপহরণ হয়েছেন। তাই তাকে খোঁজা হচ্ছে, তাকে পেলে ঘটনার মূল রহস্য উদঘাটন হতে পারে।




Archives

Image
পাল্টাপাল্টি গুরুতর অভিযোগ : বাংলাভিশনের বরিশাল ব্যুরোর দুজনকে অব্যাহতি
Image
বিলকিস জাহান শিরীনের উপস্থিতিতে বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির প্রথম সভা
Image
বরিশাল কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বরগুনার সেই মিন্নি
Image
বরিশাল কীর্তনখোলা নদীতে নৌ তরি ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধন
Image
বরিশালে কলেজছাত্রীর ওপর কিশোরী গ্যাংয়ের হামলা