Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজ নিজেই করোনায় আক্রান্ত পিরোজপুর কাউখালীর ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা 
Sunday July 12, 2020 , 10:34 am
Print this E-mail this

১০ জুলাই তার নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছিল, তার করোনা পজিটিভ

আজ নিজেই করোনায় আক্রান্ত পিরোজপুর কাউখালীর ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনি শুরু থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম ছুটে বেড়িয়েছেন। উপজেলাতে কেউ করোনায় আক্রান্ত হলে মুহূর্তেই তাদের বাড়ি হাজির হয়েছেন। যুগিয়েছেন সাহস-শক্তি। আজ সেই কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা নিজেই করোনায় আক্রান্ত। রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ জুলাই তার নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছিল। রবিবার রাতে করোনা পজিটিভের কথা জানানো হয়। জানা গেছে, গত ১০ জুলাই ইউএনও ও তার মেয়ের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়। তার ৭ম শ্রেণি পড়ুয়া কন্যার পাঠানো নমুনায় করোনা নেগেটিভ হয়েছে। ইউএনও তিনি বৃহস্পতিবার থেকেই নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। জানাগেছে, তিনি শারীরিকভাবে সুস্থ। তার পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, রবিবার পর্যন্ত কাউখালী উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ব্যাংক কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, পুলিশ, শিক্ষকসহ ৩১জন। সুস্থ হয়েছেন ছয়জন।

তার দ্রুত সুস্থতা কামনা করেছে – বরিশাল মুক্তখবর পরিবার।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা