Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে গ্রামে গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মানী ভাতা বিতরণ 
Monday July 6, 2020 , 12:51 pm
Print this E-mail this

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে সম্মানী ভাতার টাকা বিতরণ করছে সোনালীব্যাংক কাউখালী শাখা

পিরোজপুরের কাউখালীতে গ্রামে গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মানী ভাতা বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাসের কারণে মানুষকে ঘরে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় গ্রামে গ্রামে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে সম্মানী ভাতার টাকা বিতরণ করছে সোনালীব্যাংক কাউখালী শাখা। সম্প্রতি সোমবার (৬ জুলাই) কেউন্দিয়া ও কচুয়াকাঠী, নাংগুলি, বাশুরি, কাঠালিয়া, চিরাপাড়া, শিয়ালকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় উপস্থিত ছিলেন-সোনালী ব্যাংকের অফিসার মিসকাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী মো: মফিদুল ইসলাম দুলাল মাঝী প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকতা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বীর মুক্তিযোদ্ধারা ব্যাংকে এসে ভিড় করলে করোনা সংক্রমণ ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই করোনা রোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামে গিয়ে ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকা পৌঁছে দিচ্ছি।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা