Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যুক্তরাষ্ট্রে এক করোনাজয়ীর হাসপাতাল বিল ৯ কোটি টাকা! 
Sunday June 14, 2020 , 6:22 pm
Print this E-mail this

করোনা আক্রান্ত হয়ে মরতে বসেছিলেন ৭০ বছরের মাইকেল ফ্লর

যুক্তরাষ্ট্রে এক করোনাজয়ীর হাসপাতাল বিল ৯ কোটি টাকা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা আক্রান্ত হয়ে মরতে বসেছিলেন ৭০ বছরের মাইকেল ফ্লর। গত ৪ মার্চ হাসপাতালে ভর্তি হন তিনি। ৬২ দিন পর গত পাঁচ মে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় হাসপাতাল তাকে ১১ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার টাকা) বিল ধরাল। ঘটনাটি ঘটেছে আমেরিকার সিয়াটেলের একটি হাসপাতালে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রতিদিনের আইসিইউর খরচ, ৪২ দিন ধরে স্টেরাইল রুমে থাকার খরচ, ২৯ দিনের ভেন্টিলেটরের খরচ মিলিয়ে ওই বিপুল অঙ্কের বিল হয়েছিল। তবে বৃদ্ধদের জন্য নির্দিষ্ট সরকারি স্বাস্থ্যবিমার আওতায় থাকায় হাসপাতালের বিলের কোনো টাকা দিতে হয়নি মাইকেলকে। মাইকেল বলেছেন, একটা সময়ে তার এমন অবস্থা হয়েছিল যে, পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলিয়ে দেওয়ার জন্য নার্সরা তার কানে ফোন চেপে ধরে রেখেছিলেন। এর সঙ্গে বিপুল অঙ্কের হাসপাতালের বিল সম্পর্কে মাইকেলের আক্ষেপ তো রয়েছেই। তাকে ওই বিল না দিতে হলেও দেশের করদাতাদের থেকেই যে সেটা আদায় করা হবে তা জানতে পেরে ব্যথিত তিনি।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা