Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ! 
Sunday June 14, 2020 , 12:30 am
Print this E-mail this

বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন

করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আক্রান্তের সংখ্যায় করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। বাংলাদেশের তুলনায় চীনের জনসংখ্যা ৯ গুণ বেশি। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় এসব তথ্য দিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৬, ৬৩৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা