Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তিনি শ্রেষ্ঠ মানুষ হয়ে বেঁচে থাকুন আমাদের হৃদয়ে – সাজ্জাদ পারভেজ 
Friday June 12, 2020 , 8:46 pm
Print this E-mail this

তিনি শ্রেষ্ঠ মানুষ হয়ে বেঁচে থাকুন আমাদের হৃদয়ে – সাজ্জাদ পারভেজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইতিহাসে বহু দিগ্বিজয়ীর প্রশস্ত ললাটে আঁকা থাকতো সৌভাগ্য তিলক। তাঁদের সম্পর্কে ইতিহাসবিদদের ভাষা হতো অকপট, মুক্তদ্বার। ভিনি, ভিডি, ভিসি। এলেন, দেখলেন, জয় করলেন। কয়েকটি শব্দবন্ধে আমরা একজন শ্রেষ্ঠতর মানুষের অবয়ব ধারণ করতে পারি। কীর্তিগাথাকে নতুন করে উপলব্ধি করতে পারি-শিহরিত হই প্রণোদনার রোমাঞ্চে। কিন্তু এ কোনো বীর সেনানীর ইতিহাস নয়। পাঁচজনের মধ্যে তিনি একজন, তিনি অনন্যসাধারণ। তিনি বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান মহোদয়। বর্তমান জনবান্ধব প্রশাসনের একজন কীর্তিমান উচ্চপদস্থ কর্মকর্তা হলেও তিনি মিশে থাকেন সাধারণেই-‘আমি তোমাদেরই লোক’ বলে ছুটে বেড়ান ‘সবার পিছে সবার নিচে সবহারাদের মাঝে’–তিনি থাকেন সাধারণে অসাধারণ হয়ে। তিনি বরিশালে এসেছেন, দেখেছেন এবং ক্রমাগত জয় করেছেন। সৃজনশীল উন্নয়নের পুরোধা হয়ে তিনি সরকারি সকল বিভাগের কাজে দিপ্তিমান দক্ষতায় পারদর্শিতা দেখাচ্ছেন। কিন্তু সরকারের মানবসম্পদ উন্নয়ন ও জাতিগঠনমূলক বিভাগের মধ্যে আগ্রগণ্য সমাজসেবা কাজে এসে তিনি যেন একজন যত্নশীল মননের অভিভাবকের ভূমিকা নিয়েছেন। তিনি যেন এখানে পরিপূর্ণ মানবিক একজন সমাজকর্মী। শিশু পরিবারগুলোতে অবস্থানরত পিতামাতার যত্নবঞ্চিত শিশুগুলোর উপর তার দরদ এক চিরন্তন বাঙালি মায়ের কথাই স্মর‌ণ করিয়ে দেয়। শিশুদেরকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে এনে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাঁর যে প্রয়াস তা শুধু তাঁর মতো মহৎ প্রাণকেই মানায়। সমাজসেবা বিভাগের সব কাজে তাঁর ঐকান্তিকতা সমাজের দুর্বল শ্রেণির মানুষকে শুধু ক্ষমতায়িতই করছে না, তাদেরকে নতুনভাবে বাঁচার প্রণোদনা দিচ্ছে। তিনি যেন সমাজসেবা বিভাগকে own করছেন। আমরা সমাজসেবা পরিবার তাঁকে শুধু কৃতজ্ঞতা জানাতে পারি, তাঁর জন্য ধন্যবাদের ডালি সাজাতে পারি, কিন্তু তাতে তাঁর ঋণ শোধ হবার না। তিনি শ্রেষ্ঠ মানুষ হয়ে বেঁচে থাকুন আমাদের হৃদয়ে, আলোকবর্তিকা হয়ে থাকুন অসংখ্য অসহায় শিশু আর অসহায় মানুষের বিবেক-বুদ্ধি-মননে।

সূত্র : ফেইসবুক : সাজ্জাদ পারভেজ’র কল্যাণে




Archives

Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান