প্রচ্ছদ » স্লাইডার নিউজ » করোনায় আক্রান্ত পিরোজপুরের মঠবাড়িয়া থানার এসআই মানিক লাল
Tuesday June 9, 2020 , 3:14 pm
৮ দিন আগে এসআই মানিক লালের নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ এসেছে
করোনায় আক্রান্ত পিরোজপুরের মঠবাড়িয়া থানার এসআই মানিক লাল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক লাল প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বরিশাল ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে এই কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান মিলু বিষয়টি নিশ্চিত করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৮ দিন আগে এসআই মানিক লালের নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ এসেছে। এসআই মানিক লাল বর্তমানে হোম কোয়ারিন্টাইনে আছেন। থানার বাইরে তার ভাড়া বাসাটি ইতোমধ্যে লকডাউন করা হয়েছে।