Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ২৫০টি মসজিদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান 
Saturday May 23, 2020 , 3:43 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে ২৫০টি মসজিদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে ২৫০টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

আজ শনিবার (২৩ মে) দুপুরে কাউখালী উপজেলা হলরুমে প্রত্যেক মসজিদের কর্তৃপক্ষের কাছে এ অনুদান বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন-কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মুন মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সহকারী ভূমি কমিশার মো: রফিকুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন প্রমুখ।

এদিকে আসন্ন ঈদে পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের কর্মহীন অসহায় প্রায় ১ হাজার পরিবারের মাঝে শনিবার (২৩ মে) সকালে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউখালী উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন পলাশ।

 

 

খাদ্য সামগ্রী প্যাকেটে ছিল চাল, সেমাই, চিনি, দুধ।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা