Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান 
Monday May 11, 2020 , 8:40 pm
Print this E-mail this

বিশিষ্ট সমাজ সেবক মো: শাহিন মিয়ার নিজস্ব তহবিল থেকে দুইশত কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের কাউখালীতে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান


মো: সজিব হোসেন ফরাজী : মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পারসাতুরিয়া গ্রামে পিরোজপুর এন্টারপ্রাইজের মালিক ও বিশিষ্ট সমাজ সেবক মো: শাহিন মিয়ার নিজস্ব তহবিল থেকে দুইশত কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার বিকালে পারসাতুরিয়া গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মৃদুল আহম্মেদ সুমন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহমুদ খান খোকন, জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জোমাদ্দার, পপুলাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জেলা ইনচার্জ পিরোজপুর মো: ছাইফুল ইসলাম সুমন প্রমুখ। প্রতি প্যাকেটে চাল, আলু, পিয়াজ, ছোলা, লবন, চিনি, মুড়ি দেয়া হয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা