Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু 
Saturday May 2, 2020 , 9:14 pm
Print this E-mail this

পুলিশ পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে

পিরোজপুরে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) মারা গেছেন। আজ শনিবার ভোরে মারা যাওয়া নারীর বাড়ি পিরোজপুর সদরের একটি গ্রামে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ওই নারীকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। তাঁর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকেরা করোনাভাইরাসের উপসর্গ দেখে তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করেন। আজ শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। দুপুরে পুলিশ পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে। পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, হাসপাতালে ভর্তির পর ওই নারীর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পিরোজপুর জেলায় এ পর্যন্ত নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন সুস্থ হয়েছেন।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে